নির্বাচনী সমাবেশ
বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটের অধিকার রক্ষায় দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোট যাতে কেউ কারচুপি করে কেড়ে নিতে না পারে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে ফল পাল্টে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।